রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » স্বাধীন কাতালুনিয়ার দাবিতে লাখো মানুষের মিছিল বার্সেলোনায়
স্বাধীন কাতালুনিয়ার দাবিতে লাখো মানুষের মিছিল বার্সেলোনায়
![]()
স্পেন থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন কাতালুনিয়া রাষ্ট্রের দাবিতে লাখ লাখ মানুষ মিছিল করেছে বার্সেলোনায়। এসময় তাদের স্লোগান দিতে, গান গাইতে এবং পতাকা দোলাতে দেখা গেছে। শনিবার (১১ সেপ্টেম্বর) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
এই মিছিলের আয়োজন করেছিল তৃণমূল অ্যাসেম্বেলা ন্যাশনাল কাতালানা (এএনসি)। ২০১৭ সালে আটকের পর ক্ষমা করে দেওয়া ৯ বিচ্ছিন্নতাবাদী কাতালানকে মুক্তি দেওয়ার পর এটাই সংগঠনটির প্রথম র্যালি।
স্বাধীন কাতালুনিয়ার দাবিতে লাখো মানুষের মিছিল বার্সেলোনায়
মিছিলের বেশিরভাগ অংশগ্রহণকারীর মুখ ঢাকা ছিল। পুলিশ বলেছে, আনুমানিক এক লাখ আট হাজার মানুষ র্যালিতে ছিল। এএনসির দাবি, অংশগ্রহণকারী ছিল চার লাখের বেশি।
ক্ষমা পাওয়া সেই নয় নেতার কয়েকজন শনিবারের এই র্যালিতে অংশ নিয়েছেন। ১৭১৪ সালের ১১ সেপ্টেম্বর কাতালুনিয়া দখল করে স্পেন। র্যালিতে সেই দিনের কথাও স্মরণ করা হয়েছে।




বিশ্বে করোনায় আরও ৯৭৮ জনের মৃত্যু, শনাক্ত প্রায় ৪ লাখ
রাশিয়া শীতকে ‘গণ বিধ্বংসী অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে : জেলেনস্কি
ক্রিমিয়ায় ‘ড্রোন হামলার’ পর সতর্কতা জারি মস্কোর
থাইল্যান্ডের দক্ষিণে গাড়িবোমা বিষ্ফোরণে ১ জন নিহত
চীনে কারখানায় ভয়াবহ আগুন, পুড়ে অঙ্গার ৩৮
ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার না করতে পুতিনকে অনুরোধ বাইডেনের
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও আক্রান্ত
ধেয়ে আসছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘ফিওনা’
থামছে না ইসরাইলি বাহিনীর হত্যাযজ্ঞ
নয়া দিল্লীতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লাল গালিচা অভ্যর্থনা 