সোমবার, ২৩ মে ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » চাঁদপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
চাঁদপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

চাঁদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।
সোমবার সকাল ১০টায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা পর্যায়ের এই টুর্নামেন্ট উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ।
উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করে চাঁদপুর সদর উপজেলা বালিকা দল বনাম শাহরাস্তি উপজেলা বালিকা দল। এতে ৬-০ গোলে শাহরাস্তিকে হারিয়ে বিজয় নিশ্চিত করেন চাঁদপুর সদর দল।
চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ, জেলা পরিষদের প্রশাসক ওচমান গণি পাটওয়ারী, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু ও জেলা ক্রীড়া অফিসার প্রমুখ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের ফিকচার অনুযায়ী সূচি অনুযায়ী ৮ উপজেলা ও চাঁদপুর পৌরসভা দলের মধ্যে বঙ্গমাতা ও বঙ্গবন্ধু ফুটবল টুনামেন্টের জেলা পর্যায়ে খেলা অনুষ্ঠিত হবে।




চাঁদপুরে ২৫ লাখ টাকার সিগারেট চুরি, গ্রেফতার ৫
কক্সবাজারে মাদক মামলার রায়, ১০১ জনের কারাদণ্ড
২ সেকেন্ডে তালা ভেঙে বাইক চুরি!
ফলের গুদামে পাওয়া গেল ৭ লাখ টাকার ফেনসিডিল
সীমান্তে মিয়ানমার সেনাবাহিনী হামলা চালাচ্ছে কেন?
রোহিঙ্গা শিবিরের বাথরুমে ৮ হাজার ইয়াবা
করোনার টিকার জন্য ৪৫ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে
শাহাদাত হত্যায় আরও ৬ জন গ্রেফতার
দেশের প্রথম ক্যাম্পাস-ভিত্তিক স্বপ্নের ইনকিউবেটর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রতি মাসে ৩০-৪০ লাখ ইয়াবা আনেন রোহিঙ্গা শফিউল্লাহ 