সোমবার, ২৩ মে ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | মুন্সীগঞ্জ | শিরোনাম » মুন্সীগঞ্জে আ.লীগের দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫
মুন্সীগঞ্জে আ.লীগের দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫

সোমবার (২৩ মে) উপজেলার মোল্লাকান্দি ইউপির দশ গ্রামে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন উপজেলার মুন্সীকান্দি গ্রামের সেরাজুল ব্যাপারী (৬৫), কংসপুরা গ্রামের হানিফ মোল্লা (৩৮), কংসপুরার কামাল হোসেন (২৮), চরডুমুরিয়া গ্রামের মতিন ঢালী (৩০) ও রাজারচর গ্রামের মোহম্মদ হোসেন (১৬)।
এছাড়া আহত হয়েছেন উপজেলার পূর্ব মাকহাটি গ্রামের সাজেদা বেগমসহ (৭৫) ১০ জন।
পুলিশ জানায়, ইউপি নির্বাচনের বিরোধ নিয়ে সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের নারীবিষয়ক সম্পাদক মহসিনা হক কল্পনা ও বর্তমান চেয়ারম্যান এবং সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রিপন পাটোয়ারী গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
এরই জের ধরে দশ গ্রামে সংঘর্ষ হয়। এছাড়া মহেশপুর, পূর্ব মাকহাটি, মধ্য মাকহাটি, কংপুরা, রাজারচর, চরডুমুরিয়া, চৈতার চর, আমঘাটা মুন্সীকান্দি ও বেহেরকান্দি গ্রামে এ সহিংসতা ছড়িয়ে পড়ে। এ সময় ৫ জন গুলিবিদ্ধসহ আহত হন অন্তত ১৫ জন।
গুলিবিদ্ধ সেরাজুল ব্যাপারী ও হানিফ মোল্লাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালসহ স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহসিনা হক কল্পনার দাবি, মাকহাটি জেসি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সামনে রেখে একতরফা ভোট করতে রিপন পাটোয়ারীর লোকজন পরিকল্পিতভাবে তার সমর্থকদের ওপর হামলা চালায়। এ সময় গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ, লাঠিপেটা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চলে। এতে অনেকেই বাড়িঘর ছেড়ে পালিয়েছে।
অন্যদিকে রিপন পাটোয়ারী অভিযোগ অস্বীকার করে বলেন, মহসিনা হক কল্পনার লোকজনই সহিংসতার সঙ্গে জড়িত।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, আধিপত্য বিস্তার নিয়ে রিপন পাটোয়ারীর লোকজন হামলা চালালে সহিংসতা বাধে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 