শনিবার, ২১ মে ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » ঢাকায় হো চি মিন-এর ১৩২তম জন্মবার্ষিকী উদযাপন
ঢাকায় হো চি মিন-এর ১৩২তম জন্মবার্ষিকী উদযাপন

ভিয়েতনামের বিপ্লবী নেতা ও সাবেক প্রেসিডেন্ট হো চি মিন-এর ১৩২তম জন্মবার্ষিকী ঢাকায় উদযাপন করা হয়েছে। শুক্রবার ঢাকাস্থ ভিয়েতনাম দূতাবাস এবং বাংলাদেশ ভিয়েতনাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (বিভিসিসিআই) যৌথভাবে নগরীর একটি হোটেলে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বক্তৃতায় বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন বলেন, প্রেসিডেন্ট হো চি মিন তার সমগ্র জীবন দেশের স্বাধীনতা, ভিয়েতনামের জনগণের স্বাধীনতা ও সুখ, শান্তি ও বিশ্বব্যাপী প্রগতিশীল মানুষের মধ্যে বন্ধুত্বের জন্য উৎসর্গ করেছেন। তিনি বলেন, তার জীবন ও কর্মজীবন ছিল এক বৈপ্লবিক ইতিহাস, দেশপ্রেম এবং বুদ্ধিবৃত্তিক নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর জীবনটা ছিল জনগণের সঙ্গে মহান মেল বন্ধনে আবদ্ধ। উজ্জ্বল গুণাবলী, মহান আত্মা আর বিশাল ব্যক্তিত্বের অধিকারী এই নেতা ভিয়েতনামী জনগণের মধ্যে প্রজন্মের পর প্রজন্ম ধরে গর্ব হয়ে থাকবেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বিভিসিসিআই সভাপতি সৈয়দ এম রহমান প্রমুখ।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 