শনিবার, ২১ মে ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | শিরোনাম » পাঁচ দিনের সফরে ঢাকায় ইউএনএইচসিআর হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি
পাঁচ দিনের সফরে ঢাকায় ইউএনএইচসিআর হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি

পাঁচ দিনের সফরে শনিবার (২১ মে) ঢাকায় এসেছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি। মূলত রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার আহ্বান জানাতে বাংলাদেশ সফরে এসেছেন তিনি।
ফিলিপ্পোর সফরের বিষয়ে জানা যায়, রোহিঙ্গা শরণার্থীদের জন্য কক্সবাজার ও ভাসানচরে যে কার্যক্রম চলছে এই ধরনের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের কমিটির সঙ্গে বৈঠক করবেন হাইকমিশনার।
এছাড়া বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য দাতা এবং অংশীদারদের সঙ্গে প্রয়োজনীয় সহায়তা দিতে কক্সবাজার ও ভাসানচরের বৈঠকের সময় তিনি আন্তর্জাতিক সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরবেন।
পাঁচদিনের এই সফরে তিনি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প ও ভাসানচরে যাবেন। সেখানে বসবাসরত শরণার্থীদের সঙ্গে তাদের সংকট ও তা নিরসনের বিষয়ে কীভাবে সহযোগিতা করা যায় সে বিষয়ে আলোচনা করবেন।
ঢাকায় ফিলিপ্পো গ্রান্ডির সফরে তার সঙ্গে আছেন ইউএনএইচসিআর এর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক ইন্দ্রিকা রাতওয়াত এবং হাই কমিশনারের সিনিয়র উপদেষ্টা হারভে ডি ভিলেরোচে। এর আগে ২০১৯ সালের মার্চ মাসে ফিলিপ্পো গ্রান্ডি বাংলাদেশ সফর করেছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 