শনিবার, ২১ মে ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | বরিশাল | শিরোনাম » প্রধানমন্ত্রী ক্রীড়া বান্ধব সরকার : প্রাণিসম্পদ মন্ত্রী
প্রধানমন্ত্রী ক্রীড়া বান্ধব সরকার : প্রাণিসম্পদ মন্ত্রী
![]()
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়া বান্ধব সরকার প্রধান। তিনি ক্ষমতায় আসার পর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আমাদের ছেলে-মেয়েরা ক্রীড়াঙ্গনে অনেক ভূমিকা রেখেছে।
শনিবার (২১ মে) সকালে পিরোজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সফল জাতি গঠনে ক্রীড়ার বিকল্প নেই। মাদক ও অপসংস্কৃতি থেকে সমাজকে দূরে রাখতে ক্রীড়ার কোনো বিকল্প নেই। ক্রীড়া শক্তিকে আমরা যতটা বিকশিত করতে পারব, আমাদের ততটাই উন্নয়ন হবে।
পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান। এ সময় বিভিন্ন দপ্তর প্রধান, বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় সাংস্কৃতিক, ক্রীড়াবিদ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলার প্রথম পর্বে সিকদার মল্লিক ইউনিয়নের বিপক্ষে শারিকতলা ইউনিয়ন অংশগ্রহণ করে। শেষ পর্বে দুর্গাপুর ইউনিয়নের বিপক্ষে শংকরপাশা ইউনিয়ন ও কলাখালি ইউনিয়নের বিপক্ষে কদমতলা ইউনিয়ন অংশগ্রহণ করবে। এই খেলায় পিরোজপুর সদর উপজেলার মোট সাতটি ইউনিয়ন অংশগ্রহণ করবে। আগামী ২৩ মে টুর্নামেন্টের ফাইনাল খেলা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 