রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » ভেনিস চলচ্চিত্র উৎসবে বাজিমাত করলো ‘হ্যাপেনিং’
ভেনিস চলচ্চিত্র উৎসবে বাজিমাত করলো ‘হ্যাপেনিং’

১৯৬০ এর দশকে অবৈধ গর্ভপাত নিয়ে বানানো ফরাসি ছবি ‘হ্যাপেনিং’ জিতে নিল ভেনিস চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরষ্কার গোল্ডেন লায়ন। ছবিটির পরিচালক অড্রে ডিবান।
অ্যানি আরনাক্সের লেখা একই নামের উপন্যাস থেকে চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। ‘হ্যাপেনিং’ ছবিতে অভিনয় করেছেন অ্যানামারিয়া বার্তোলোমেই ও লনা বাজরামি। ২০০০ সালে উপন্যাসটি প্রকাশিত হয়।
এছাড়া ‘প্যারালাল মাদার’ ছবিটিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন স্প্যানিশ তারকা পেনেলোপে ক্রুজ। ‘অন দ্য জব : দ্য মিসিং এইট’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন জন আর্চিলা।
গ্রান্ড জুরি পুরস্কার পেয়েছে ইতালিয়ান পরিচালক পাওলো সরেত্তিনোর ‘দ্য হ্যান্ড অব গড’, সেরা পরিচালক ক্যাটাগরিতে সিলভার লায়ন পেয়েছেন জেন চ্যাম্পিয়ন (দ্য পাওয়ার অব দ্য ডগ), সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছেন ম্যাগি গিলেনহাল (দ্য লস্ট ডটার), সেরা জুরি পুরস্কার জিতেছে ইল বুকো (পরিচালক মিশেল্যাঞ্জেলো ফ্রামার্তিনো), সেরা অভিনেতা /অভিনেত্রী বিভাগে পুরস্কার পেয়েছেন ‘দ্য হ্যান্ড অব গড’র অভিনেতা ফিলিপ্পো স্কত্তি।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 