শনিবার, ২১ মে ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ময়মনসিংহ | শিরোনাম » জামালপুরে কৃষি, শিল্প ও বানিজ্য মেলার শুভ উদ্বোধন
জামালপুরে কৃষি, শিল্প ও বানিজ্য মেলার শুভ উদ্বোধন

ইসমাইল হোসেন, জামালপুর প্রতিনিধি : দি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে জামালপুরে মাসব্যাপী কৃষি, শিল্প ও বানিজ্য মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২০ মে) রাতে জামালপুর শহরের নতুন বাইপাস সড়কের বিজয় নগর এলাকায় বর্নাঢ্য আয়োজনে শুরু হয়েছে দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মাসব্যাপী কৃষি, শিল্প ও বানিজ্য মেলা।
উক্ত মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এমপি।
এফবিসিসিআই’র পরিচালক ও দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজাউল করিম রেজনু সিআইপি’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম প্রমুখ।
মাসব্যাপী এ কৃষি, শিল্প ও বানিজ্য মেলায় মোট ৭২ টি স্টল স্থান পেয়েছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 