বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » বিজয় সরণিতে নিয়ন্ত্রণে হারিয়ে উল্টে গেলো কাভার্ডভ্যান
বিজয় সরণিতে নিয়ন্ত্রণে হারিয়ে উল্টে গেলো কাভার্ডভ্যান

রাজধানীর বিজয় সরণি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যান উল্টে গেছে। এতে দীর্ঘ যানজট তৈরি হয়। আজ বৃহস্পতিবার (১৯ মে) ভোরে কাভার্ড ভ্যানটি উল্টে যায় বলে জানান ডিএমপির ট্রাফিক তেজগাঁও বিভাগের শেরেবাংলা জোনের সহকারী পুলিশ কমিশনার শোভন চন্দ্র হোড়।
তিনি বলেন, ভোরে একটি কাভার্ড ভ্যান অনিয়ন্ত্রিত গতির কারণে বিজয় সরণি মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ভ্যানটি উল্টে যাওয়ার পর ওই এলাকায় যানচলাচল দীর্ঘক্ষণ ব্যাহত থাকে। পরে রেকার এনে ভ্যানটি সকাল ৯টার দিকে রাস্তা থেকে সরিয়ে ফেলা হয়। ভ্যানটি বড় হওয়ায় রাস্তা থেকে সরাতে আমাদের অনেক সময় লেগেছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় ভ্যানের চালক সামান্য আহত হয়েছে। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এছাড়া অন্য কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 