বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » সোনাইমুড়ীতে চোরাই মোটরসাইকেলসহ আটক ২
সোনাইমুড়ীতে চোরাই মোটরসাইকেলসহ আটক ২
![]()
নোয়াখালীর সোনাইমুড়ী পৌর এলাকায় অভিযান চালিয়ে ইকবাল হোসেন (২৫) ও সোহেল রানা (২০) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কুমিল্লার লাকসাম উপজেলার সাতগড়িয়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে ইকবাল হোসেন ও একই উপজেলার কান্দিরপাড় এলাকার দুলালের ছেলে সোহেল রানা।
বৃহস্পতিবার (১৯ মে) সকালে তাদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে নোয়াখালী-কুমিল্লা মহাসড়কের সোনাইমুড়ী পৌরসভা ৭ নম্বর ওয়ার্ড নাওতলা আল হেরা ইসলামি একাডেমির সামনে থেকে তাদের আটক করা হয়।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, পৌরসভা ৭ নম্বর ওয়ার্ড নাওতলা আল হেরা ইসলামি একাডেমির সামনে চোরাই মোটরসাইকেল বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি চোরাই মোটরসাইকেলসহ দুজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।




চাঁদপুরে ২৫ লাখ টাকার সিগারেট চুরি, গ্রেফতার ৫
কক্সবাজারে মাদক মামলার রায়, ১০১ জনের কারাদণ্ড
২ সেকেন্ডে তালা ভেঙে বাইক চুরি!
ফলের গুদামে পাওয়া গেল ৭ লাখ টাকার ফেনসিডিল
সীমান্তে মিয়ানমার সেনাবাহিনী হামলা চালাচ্ছে কেন?
রোহিঙ্গা শিবিরের বাথরুমে ৮ হাজার ইয়াবা
করোনার টিকার জন্য ৪৫ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে
শাহাদাত হত্যায় আরও ৬ জন গ্রেফতার
দেশের প্রথম ক্যাম্পাস-ভিত্তিক স্বপ্নের ইনকিউবেটর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রতি মাসে ৩০-৪০ লাখ ইয়াবা আনেন রোহিঙ্গা শফিউল্লাহ 