বুধবার, ১৮ মে ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাজশাহী | শিরোনাম » নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল ২ জনের
নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল ২ জনের
![]()
নাটোরের বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (১৮ মে) রাত ৩টার দিকে নাটোর-পাবনা আঞ্চলিক সড়কের নগর ইউনিয়নের কয়েনবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার গহরপাড়া গ্রামের মৃত আদম আলীর ছেলে আল মাহবুব (৪৩) ও চালক একই উপজেলার তালতলা পশুরহাট এলাকার আছির উদ্দিনের ছেলে মনিরুজ্জামান (৩৫)।
বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ হোসেন বলেন, উপজেলার কয়েনবাজার এলাকায় চুয়াডাঙ্গা থেকে রাজশাহীগামী নোহা মাইক্রোবাসের সঙ্গে পঞ্চগড় থেকে পাবনাগামী বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক ও এক যাত্রী নিহত হয়। আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাক ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। মরদেহ দুটি বনপাড়া হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 