‘মিশন এক্সট্রিম’-এর দুই পুরস্কার
![]()
দুই বাংলার তারকাদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ১৯তম টেলিসিনে অ্যাওয়ার্ড। শনিবার (১৪ মে) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল এবারের আসর। টেলিসিনে সোসাইটির আয়োজনে এবার দুই বাংলার শতাধিক শিল্পী অংশ নেন অনুষ্ঠানে।
এ বছর টেলিসিনে অ্যাওয়ার্ড বিগত বছরগুলোর তুলনায় বিশেষ ছিল। কারণ, করোনার কারণে পরপর দুবার এ আয়োজন করা যায়নি। তাই টানা তিনবারের আয়োজন নিয়ে অনুষ্ঠিত হয়েছে ২০১৯, ২০২০ ও ২০২১ নিয়ে ১৯তম টেলিসিনে অ্যাওয়ার্ড।
২০২১ সালের বাংলাদেশ অংশের সিনেমাগুলোর মধ্যে অ্যাওয়ার্ডে জায়গা করে নেয় অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমা ‘মিশন এক্সট্রিম’। আরিফিন শুভ অভিনীত এ সিনেমাটি এবারের টেলিসিনে অ্যাওয়ার্ড আসরে জিতে নেয় দুটি পুরস্কার। সেরা সিনেমা এবং সেরা অভিনেতা ক্যাটাগরিতে পুরস্কার জেতে ‘মিশন এক্সট্রিম’।
এদিকে ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি মুক্তির পর থেকে বেশ সাড়া ফেলেছিল। ঈদে ওটিটি প্ল্যাটফর্মে এই সিনেমা মুক্তি দেওয়া হয়েছিল। তবে নতুন খবর হলো, মিশন এক্সট্রিমের দ্বিতীয় পর্ব ‘ব্লাকওয়্যার’ আসছে খুব শিগগিরই। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা সানি সানোয়ার।





দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 