মঙ্গলবার, ১৭ মে ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিক্ষা ও প্রযুক্তি | শিরোনাম » এপেক ডিজিটাল ইনোভেশন কংগ্রেসে যোগদিতে সিঙ্গাপুরে টেলিযোগাযোগ মন্ত্রী
এপেক ডিজিটাল ইনোভেশন কংগ্রেসে যোগদিতে সিঙ্গাপুরে টেলিযোগাযোগ মন্ত্রী
![]()
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার হুয়াওয়ে এশিয়া প্যাসিফিক (এপেক) ডিজিটাল ইনোভেশন কংগ্রেসে যোগদানের লক্ষ্যে আজ সিঙ্গাপুর পৌঁছেছেন। সিঙ্গাপুরে ম্যারিনা বে সেন্ডে আগামী ১৯ মে থেকে ২০ মে পর্যন্ত দু’দিনব্যাপী এই সম্মেলনে মন্ত্রী দুই সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিবেন। চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে এবং আসিয়ান ফাউন্ডেশন এই কংগ্রেসের আয়োজন করে। ডিজিটাল উদ্ভাবনের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনের কৌশল নির্ধারণ এই কংগ্রেসের লক্ষ্য। প্রতিনিধিদলের অপর সদস্য হলেন বিটিআরসি’র চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার।
২০১৯ সালে জেনেভায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড সামিট অন দি ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস)-এর চেয়ারম্যানের দায়িত্ব পালনকারী প্রথম বাংলাদেশি, কম্পিউটারে বাংলা ভাষার জনক মোস্তাফা জব্বার কংগ্রেসে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। এছাড়া কংগ্রেসের সাইড লাইনে বিভিন্ন দেশে শিল্প বাণিজ্যে ডিজিটাল প্রযুক্তি বিশেষ করে
ফাইভ-জি’র প্রয়োগ ও ফলাফল বিষয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সাথে অভিজ্ঞতা বিনিময়ের কথা রয়েছে তার।
কংগ্রেস শেষে আগামী ২১ মে তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 