মঙ্গলবার, ১৭ মে ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ফরিদপুর | শিরোনাম » পাটক্ষেতে মাথাবিহীন নারীর বস্তাবন্দি মরদেহ
পাটক্ষেতে মাথাবিহীন নারীর বস্তাবন্দি মরদেহ
ফরিদপুরের বোয়ালমারীর পাটক্ষেতে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন অজ্ঞাতপরিচয় এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মে) সকালে উপজেলার দাদপুর ইউনিয়নের হাসামদিয়া গ্রামের মিলগেট এলাকার ময়েনদিয়া- ফরিদপুর সড়কের পাশে পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ফসলি মাঠের পাটক্ষেতে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় ওই বস্তাবন্দি মরদেহটি পড়েছিল। স্থানীয়রা কাজ করতে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তবে তাৎক্ষণিকভাবে নারীর পরিচয় পাওয়া যায়নি।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, ওই নারীর মৃতদেহটি অর্ধগলিত; ময়নাতদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছে না। ফরিদপুর থেকে সিআইডি টিম এসেছে, তারও কাজ করছে। এছাড়াও পিআইবির সহযোগিতা চাওয়া হয়েছে, অল্প সময়ের ভেতর তারও পৌঁছাবে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ বলা যাবে। প্রাথমিক আলামত সংগ্রহের কাজ চলছে বলে জানান ওসি।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 