সোমবার, ১৬ মে ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » ‘জয়েশভাই জোরদার’র দুদিনে কালেকশন মাত্র ৭ কোটি!
‘জয়েশভাই জোরদার’র দুদিনে কালেকশন মাত্র ৭ কোটি!
![]()
মুক্তি পেয়েছে রণবীর সিং অভিনীত ‘জয়েশভাই জোরদার’। সিনেমাটিতে দেখা যাবে অভিনেতাকে গুজরাটি চরিত্রে। তার বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেত্রী শালিনী পাণ্ডে। শুক্রবার ধীরগতির শুরুর পরে, রণবীর সিংয়ের এই সিনেমা বক্স অফিসেও ততটা লাভ করতে পারেনি।
মুক্তির প্রথম দিন মাত্র ৩ কোটি ২৫ লাখ টাকা আয় করেছে ‘জয়েশভাই জোরদার’। শনিবার সিনেমাটির বক্স অফিসে নজর ছিল সবার। বিশেষজ্ঞদের অনুমান ছিল, সপ্তাহান্তে ১২ কোটির গণ্ডি পেরোতে পারবে এ সিনেমা । যদিও সেই পানি পড়েছে। দ্বিতীয় দিনে সিনেমার বক্স অফিস কালেকশন প্রায় ৪ কোটি।
BoxOfficeIndia.com-এর রিপোর্ট অনুযায়ী, এই সিনেমার প্রথম দিনের আয় যা ভাবা হয়েছিল তার চাইতে অনেকটা কম। প্রথম দিন ৩.২৫ কোটি, দ্বিতীয় দিন ৩.৭৫-প্রায় ৪ কোটি, যা খুব একটা ভালো নয়। ‘রানওয়ে ৩৪’ এবং ‘জার্সি’র মতো সিনেমাগুলো তেমন কালেকশন করতে পারেনি।
করোনা-পরবর্তী সময়ে বলিউড সেভাবে লাভের মুখ দেখছে না। অন্যদিকে দক্ষিণী ইন্ডাস্ট্রি ‘পুষ্পা’, ‘আরআরআর’, ‘কেজিএফ ২’ ছবির হিন্দি ভার্সন কোটি কোটি টাকার ব্যবসা করছে। নেটিজেনের একাংশের মনে প্রশ্ন, ‘৮৩-র পর ফের একবার ফ্লপ হতে পারে রণবীরের সিনেমা’ । নির্মাতাদেরও অনেক আশা রয়েছে এই সিনেমা ঘিরে।
সূত্র: হিন্দুস্তান টাইমস




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 