রবিবার, ১৫ মে ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » নিজ ফ্ল্যাট থেকে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিজ ফ্ল্যাট থেকে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কলকাতার এক জনপ্রিয় অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার গড়ফার একটি ফ্ল্যাটে থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
অভিনেত্রীর নাম পল্লবী দে। তিনি ‘আমি সিরাজের বেগম’ সিনেমায় লুৎফা’র চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়া ‘রেশম ঝাঁপি’, ‘কুঞ্জছায়া’ ধারাবাহিকেও অভিনয় করেছেন। বর্তমানে ‘মন মানে না’ নামে একটি ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন।
খবর, ওই ফ্ল্যাটেই প্রেমিকের সঙ্গে থাকতেন পল্লবী। মৃত্যুর ঘণ্টাখানেক আগেও নেটমাধ্যমে সক্রিয় ছিলেন তিনি।
আরও জানা গেছে, রোববার সকালেই গড়ফার ফ্ল্যাট থেকে অভিনেত্রীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন তার সঙ্গী। এরপর পুলিশে খবর দেন তিনি। পুলিশ এসে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কী কারণে তার মৃত্যু হয়েছে সে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্র : আনন্দবাজার ও হিন্দুস্তান টাইমস




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 