শনিবার, ১৪ মে ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | বন্দর | শিরোনাম » বন্দরে পিস্তলসহ সাংবাদিক হত্যা মামলার আসামী মাসুদ ও ২ সন্ত্রাসী গ্রেপ্তার
বন্দরে পিস্তলসহ সাংবাদিক হত্যা মামলার আসামী মাসুদ ও ২ সন্ত্রাসী গ্রেপ্তার
![]()
বন্দরে সাংবাদিক ইলিয়াছ হত্যা মামলার আসামী মাসুদসহ অস্ত্রধারী ৩ সন্ত্রাসীকে বিদেশী পিস্তলসহ গ্রেপ্তার করেছে র্যাব-১১ সিপিসি। শনিবার (১৪ মে) রাতে বন্দর থানাধীন একরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তারকৃত অস্ত্রধারী সন্ত্রাসীরা হলো বন্দর রেল লাইন ১নং ওয়ার্ড এলাকার জসিম উদ্দিন মিয়ার ছেলে মেহেদী হাসান (২৭) নয়নগর এলাকারমৃত নুরুল হক মিয়ার ছেলে সাংবাদিক ইলিয়াছ হত্যা মামলার প্রধান আসামী মাসুদ (৩৭) ও কল্যান্দী এলাকার নিয়ামত আলী মিয়ার ছেলে শেখ সোহান (২৪)।
এ ব্যাপারে র্যাব-১১ ডিএডি সুবেদার মোঃ মিজানুর রহমান বাদী হয়ে গ্রেপ্তারকৃত ৩ সন্ত্রাসী বিরুদ্ধে বন্দর থানায় অস্ত্র আইনে মামলা রুজু করে।। যার মামলা নং- ২১ (৫)২২ তাং- ১৪(৫)২২।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে মাদক ব্যবসা, চোরাকারবারি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমি দখল, চুক্তি ভিত্তিক বিভিন্ন ধরণের অপকর্মসহ সন্ত্রাসী কার্যক্রম, বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং নিজেদের আধিপত্য বিস্তার করে আসছে।
তারা বিভিন্ন সময়ে এই পিস্তল ভাড়া হিসেবেও প্রদান করে থাকে। তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 