শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | শিরোনাম | সিলেট » চা-শ্রমিকদের মধ্যে অনুদান বিতরণ করলেন পরিবেশ মন্ত্রী
চা-শ্রমিকদের মধ্যে অনুদান বিতরণ করলেন পরিবেশ মন্ত্রী
![]()
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন আজ জেলার জুড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় এককালীন আর্থিক অনুদান বিতরণ করেন।
সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ৩ হাজার ৪ শত ৪৭ জন চা শ্রমিকের মাঝে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ১ কোটি ৭২ লক্ষ ৩৫ হাজার টাকা বিতরণ করেন তিনি।
এছাড়াও পরিবেশ মন্ত্রী দশ জন সংস্কৃতিসেবীর মধ্যে ২৫ হাজার টাকা এবং ১ জন দুরারোগ্য রোগীকে ৫০ হাজার টাকা বিতরণ করেন।
অপর পৃথক এক অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রী ১ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে উত্তর ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন এবং ১কোটি ১০ লক্ষ টাকা ব্যয়ে শিলঘাট চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াস ব্লকসহ নবনির্মিত ভবনের উদ্ভোধন করেন।
অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ মন্ত্রী বলেন, বর্তমান সরকার চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছে।
তিনি বলেন, জনগণের স্বার্থ ও বনভূমি সংরক্ষণের লক্ষ্যে জুড়ী উপজেলার লাঠিটিলায় দেশের তৃতীয় বঙ্গবন্ধু সাফারি পার্ক নির্মাণ করা হবে। সাফারি পার্কের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। জুড়ীতেই নির্মাণ করা হবে বঙ্গবন্ধু সাফারি পার্ক।
জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকেশ পাল প্রমুখ।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 