শুক্রবার, ১৩ মে ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » যাত্রাবাড়ীতে ৫ হাজার ৬৬০ পিস ইয়াবাসহ দিদার মজুমদার নামে একজন আটক
যাত্রাবাড়ীতে ৫ হাজার ৬৬০ পিস ইয়াবাসহ দিদার মজুমদার নামে একজন আটক
![]()
রাজধানীর যাত্রাবাড়ী থেকে ৫ হাজার ৬৬০ পিস ইয়াবাসহ মো. দিদার মজুমদার (৫১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। জব্দ হওয়া ইয়াবা ট্যাবলেটগুলোর আনুমানিক বাজার মূল্য ১৬ লাখ ৯৮ হাজার টাকা।
বৃহস্পতিবার (১২ মে) বিকেলে যাত্রাবাড়ীর সায়েদাবাদ এলাকা থেকে তাকে আটক করে র্যাব-১০ এর একটি দল।
র্যাব-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তি একজন পেশাদার মাদক কারবারি। তিনি বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন।
তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
সংস্থাটির পক্ষ থেকে আরও জানানা হয়েছে, নিয়মিত জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে তারা। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” স্লোগানকে সামনে রেখে মাদক নির্মূলে র্যাব মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 