মঙ্গলবার, ১০ মে ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » সন্তুরের জাদুকর শিবকুমার মারা গেছেন
সন্তুরের জাদুকর শিবকুমার মারা গেছেন

লোকসংগীতের বাদ্যযন্ত্র সন্তুর। কিন্তু এটাকে শাস্ত্রীয় সংগীতে এনে বিশ্ব দরবারে যিনি তুলে ধরেছেন, প্রজন্মের কাছে জনপ্রিয় করে তুলেছেন, তিনি পণ্ডিত শিবকুমার শর্মা। বিখ্যাত এই সন্তুরবাদক আর নেই। মঙ্গলবার (১০ মে) মুম্বাইয়ের নিজ বাড়িতে মারা গেছেন তিনি।
ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেল, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান শিবকুমার। তার বয়স হয়েছিল ৮৪ বছর।
শিবকুমারের মৃত্যুতে ভারতের সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই তার আত্মার শান্তি কামনায় শোক প্রকাশ করছেন। ওস্তাদ আমজাদ আলি খান সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‘পণ্ডিত শিবকুমার শর্মার প্রয়াণ একটি যুগের অবসান। তিনি সান্তুর যন্ত্রটির অগ্রণী শিল্পী। আমার কাছে এটা ব্যক্তিগত শোকের মুহূর্ত। ওর আত্মার শান্তি কামনা করছি।’
সন্তুরের অবিস্মরণীয় অধ্যায়ের পাশাপাশি সিনেমায়ও কাজ করেছিলেন শিবকুমার। বিখ্যাত বংশীবাদক পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার সঙ্গে জুটি বেঁধে বলিউডের বেশ কয়েকটি সিনেমায় মিউজিক কম্পোজ করেছেন তিনি। ‘সিলসিলা’, ‘লামহে’, ‘চাঁদনী’ ও ‘ডর’-এর মতো সিনেমার মিউজিক কম্পোজ করেছিলেন তারা।
১৯৩৮ সালের ১৩ জানুয়ারি জম্মুতে জন্মগ্রহণ করেন শিবকুমার শর্মা। তার বাবা উমা দত্তশর্মা ছিলেন প্রথিতযশা সংগীতশিল্পী। মাত্র পাঁচ বছর বয়স থেকেই শিবকুমার তার বাবার কাছে শাস্ত্রীয় সংগীতে প্রশিক্ষণ নিতে শুরু করেন। ১৩ বছর বয়সে বাবার কাছ থেকেই সান্তুরের হাতেখড়ি হয় তার।
ভারতীয় সংগীতে অসামান্য অবদানের জন্য বহু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন শিবকুমার। ১৯৮৬ সালে তাকে পদ্মশ্রী ও ২০০১ সালে তাকে পদ্মবিভূষণ পদকে ভূষিত করে ভারত সরকার।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 