মঙ্গলবার, ১০ মে ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » প্রকাশ হলো ‘সখী ভালোবাসা কারে কয়’ গানের নতুন ভার্সন
প্রকাশ হলো ‘সখী ভালোবাসা কারে কয়’ গানের নতুন ভার্সন
![]()
‘সখী ভালোবাসা কারে কয়’ গানটি দিয়ে আলোচনায় এসেছিলেন মিলন। সজীবের কথায় গানটির সুর-সংগীত করেছিলেন ইমরান। ২০১২ সালের ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছিল গানটি।
মুক্তির পর শ্রোতাদের বেশ প্রশংসা পেয়েছিল গানটি। এবার নতুন করে সংগীতায়োজন করা হয়েছে গানটির। এরই মধ্যে প্রকাশ হয়েছে সিডি চয়েজের ইউটিউব চ্যানেলে।
১০ বছরে কমেনি গানটির জনপ্রিয়তা। এমনটাই বলছেন সংগীতশিল্পী মিলন। নতুন ভার্সন প্রকাশের কারণও জানালেন তিনি। সময় সংবাদকে তিনি বলেন, ‘আমি যখন স্টেজে গানটি করি তখন দেখি ছোট ছেলেমেয়েরা ঠোঁট মেলায়। এটির মতো রেসপন্স অন্য কোনো গানে পাইনি। ১০ বছরে এ গানটির জনপ্রিয়তা একচুলও কমেনি। এ উপলব্ধি থেকেই গানটির নতুন ভার্সন করা।’
নতুন ভার্সনে গানটির ভিডিওতে অংশ নিয়েছেন মিলন ও অলংকার চৌধুরী। আগের সুর-সংগীত ঠিক রেখে নতুন করে সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ। ভিডিও নির্মাণ করেছেন শুভ্র।
মিলন আরও বলেন, ‘নতুনভাবে গানটি ছড়িয়ে দিতে চাই। গানটি হিট হবে–এমন স্বপ্ন নিয়ে গানটি করিনি। সুন্দর একটি কিছু দেওয়ার জন্যই গানটি করেছি। প্রকাশের পর ভালোই রেসপন্স পাচ্ছি। চারদিক থেকে ভালোই সাড়া পাচ্ছি।’
‘সখী ভালোবাসা কারে কয়’ রিটার্নস নিয়ে খুব বেশি আশাবাদী মিলন। প্রকাশের পর গানটি থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন মিলন। গানটির কমেন্টস বক্সে তার প্রমাণ পাওয়া গেছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 