সোমবার, ৯ মে ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ময়মনসিংহ | শিরোনাম » ইসলামপুরে ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে ছোট বোনের মৃত্যু
ইসলামপুরে ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে ছোট বোনের মৃত্যু

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে বড় ভাইয়ের মৃত্যু সংবাদ শুনে ছোট বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুরা এলাকা জুড়ে শোকের মাতম চলছে।
সোমবার(৯ মে) দুপুরে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভারচর গায়েনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
গোয়ালেরচর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা নিউজ টু নারায়ণগঞ্জকে এ তথ্যটি নিশ্চিত করেন।
তিনি জানান, বেলা সাড়ে ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে সভারচর গায়েনপাড়ার শহিজল মিয়া মারা যান।
আর এ সংবাদ শুনে ঢাকায় বসবাসরত শহিজল মিয়ার ছোট বোন রাজিয়া বেগম হার্টঅ্যাটাক করে। পরে তাকে তাৎক্ষণিক হাসপাতালে নেওয়ার প্রাক্কালে পথিমধ্যে তিনি মারা যান। শহিজল মিয়া ৩ মেয়ে ও ১ ছেলে এবং তার ছোটবোন রাজিয়া বেগম ৪ ছেলে ও ১ মেয়ে রেখে মারা যান।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 