রবিবার, ৮ মে ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | রাজনীতি | শিরোনাম » রেলমন্ত্রীর স্ত্রীর কথায় বরখাস্ত সমীচীন নয়: তথ্যমন্ত্রী
রেলমন্ত্রীর স্ত্রীর কথায় বরখাস্ত সমীচীন নয়: তথ্যমন্ত্রী

রেলমন্ত্রীর স্ত্রীর কথায় রেল কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সমীচীন নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
রবিবার রাজধানীর তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজিত মা দিবস উপলক্ষে ‘গরবিনী মা সম্মাননা প্রদান’ অনুষ্ঠানের শুরুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তথ্যমন্ত্রী।
হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ চায় সব দলের অংশগ্রহণে নির্বাচন হোক।
সম্প্রতি রেলপথের ঘটনায় সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, কথিত আত্মীয়দের রেলমন্ত্রীর না চেনার তথ্য সঠিক, একইসঙ্গে মন্ত্রীর স্ত্রীর কথায় সাময়িক বরখাস্ত করাও সমীচীন নয়।
এসময় মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান নিয়ে প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশকে আফগানিস্তানের পেছনে দিয়ে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স-আরএসএফ নিজেরাই প্রমাণ করেছে তাদের প্রতিবেদন বিদ্বেষপ্রসূত।
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী। এ সময় ১০ জন গরবিনী মাকে সম্মাননা দেওয়া হয়




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 