শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | মানিকগঞ্জ | শিরোনাম » পুলিশ সদস্যের স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
পুলিশ সদস্যের স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
![]()
মানিকগঞ্জ শহরের রিজার্ভ ট্যাংক এলাকার একটি ফ্লাট থেকে এক পুলিশ সদস্য মাসুদ রানার স্ত্রী বিলকিস আক্তারের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
বিলকিস মানিকগঞ্জের ঘিওর উপজেলার বরটিয়া ইউনিয়নের শ্রীবাড়ি গ্রামের মাজেদ আলীর মেয়ে। তার স্বামী মাসুদ রানা মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পারুরিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
বাড়ির মালিক কিতাবউদ্দিন জানান, গত আগস্ট মাসে পুলিশ সদস্য মো. মাসুদ রানা ফ্লাটটি ভাড়া নেন। তিনি গাজীপুরে পুলিশে কর্মরত। স্ত্রী বিলকিস তার দুই ছেলেকে নিয়ে ওই ফ্লাটে থাকতেন। মাসুদ ছুটিতে এখানে আসেন।
তিনি আরও জানান, আজ শনিবার সকাল ৮টার দিকে মাসুদের সন্তানদের কান্নার শব্দ পেয়ে প্রতিবেশিসহ কয়েকজন ঘরে ঢুকে বিলকিসের মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা জানান, আপাতত মনে হচ্ছে শ্বাসরোধ করে ওই নারীকে হত্যা করা হয়েছে। তবে তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 