সোমবার, ২ মে ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | রূপগঞ্জ | শিরোনাম » রূপগঞ্জে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
রূপগঞ্জে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
![]()
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
রোববার (১ মে) দিনগত রাতে রূপগঞ্জ থানার পুলিশ পরির্দশক হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বড়ালু এলাকা থেকে কিশোরী ওই দুই বোনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
মৃত ১৩ বছর বয়সী চাঁদনী আক্তার ও ১১ বছর বয়সী সায়মা আক্তারের বাড়ি রূপগঞ্জের তালাসপুরে। তারা পরিবারের সঙ্গে বড়ালু এলাকায় ভাড়া থাকত।
তিনি জানান, বিকেলে স্থানীয় গনি মিয়ার পুকুরে গোসল করতে যায় দুই বোন। তাদের মধ্যে প্রথমে একজন পানিতে পড়ে গেলে তাকে উদ্ধার করতে যায় আরেক বোন। তারা কেউ সাঁতার জানত না। ফলে দু‘জনই পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুই বোনকেই মৃত্যু ঘোষণা করেন।
সেখান থেকে তাদের মরদেহ নিয়ে বাড়িতে চলে যায় পরিবারের সদস্যরা। এ কারণে ঘটনা সঙ্গে সঙ্গে প্রকাশ পায়নি। পরে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে পরিবারের সদস্যরা জানায়, দুই বোনের মৃত্যুর ঘটনায় পরিবারের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। পরে পুলিশ একটি অপমৃত্যু মামলা করে তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তিনি জানান, ময়নাতদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 