শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » কুমিল্লা-৭ আসনে নৌকার টিকেট পেলেন ডা. প্রাণ গোপাল দত্ত
কুমিল্লা-৭ আসনে নৌকার টিকেট পেলেন ডা. প্রাণ গোপাল দত্ত
![]()
কুমিল্লা-৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।
শনিবার (১১ সেপ্টেম্বর) আওয়ামী লীগের স্থানীয় সরকার ও সংসদীয় মনোনয়ন বোর্ডের যৌথসভায় তাকে মনোনীত করা হয়।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
উল্লেখ্য, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের আওয়ামী লীগের দলীয় এমপি অধ্যাপক আলী আশরাফ গত ৩০ জুলাই মৃত্যুবরণ করলে এই আসনটি শূন্য হয়। এরপর গত ২ সেপ্টেম্বর নির্বাচন কমিশন (ইসি) তফসিল ঘোষণা করে। ৭ অক্টোবর এই আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) হবে ভোট গ্রহণ।




চাঁদপুরে ২৫ লাখ টাকার সিগারেট চুরি, গ্রেফতার ৫
কক্সবাজারে মাদক মামলার রায়, ১০১ জনের কারাদণ্ড
২ সেকেন্ডে তালা ভেঙে বাইক চুরি!
ফলের গুদামে পাওয়া গেল ৭ লাখ টাকার ফেনসিডিল
সীমান্তে মিয়ানমার সেনাবাহিনী হামলা চালাচ্ছে কেন?
রোহিঙ্গা শিবিরের বাথরুমে ৮ হাজার ইয়াবা
করোনার টিকার জন্য ৪৫ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে
শাহাদাত হত্যায় আরও ৬ জন গ্রেফতার
দেশের প্রথম ক্যাম্পাস-ভিত্তিক স্বপ্নের ইনকিউবেটর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রতি মাসে ৩০-৪০ লাখ ইয়াবা আনেন রোহিঙ্গা শফিউল্লাহ 