শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | রংপুর | শিরোনাম » বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি রফতানি ৭ দিন বন্ধ ঘোষণা
বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি রফতানি ৭ দিন বন্ধ ঘোষণা


পহেলা মে শ্রমিক দিবস ও পবিত্র ঈদুল ফিতর এবং সাপ্তাহিক ছুটিসহ ৭ দিন দেশের একমাত্র চতুরদেশীয় স্থলবন্দর (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে বাংলাবান্ধা ইমিগ্রেশনে চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দিনগত রাতে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
তিনি বলেন, ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসসহ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী শনিবার (৩০ এপ্রিল) থেকে বৃহস্পতিবার (৫ মে) পর্যন্ত উভয় দেশের ব্যবসায়ীদের সম্মতিতে বাংলাবান্ধা স্থলবন্দরে সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা ৭ দিন বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার পর আগামী শনিবার (৭ মে) সকাল থেকে পুনরায় কার্যক্রম স্বাভাবিকভাবেই শুরু হবে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 