মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ময়মনসিংহ | শিরোনাম » খালিয়াজুরী হাওরে এবার ফিশিং করতে বাঁধ কেটে ফেলার অভিযোগ
খালিয়াজুরী হাওরে এবার ফিশিং করতে বাঁধ কেটে ফেলার অভিযোগ

নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরীর মেন্দিপুর ইউনিয়নের জগনাথপুরে বিলে পানি প্রবেশ করাতে গিয়ে বাঁধ ভেঙে দিলেন সাবেক ইউপি চেয়ারম্যান লোকমান হেকিম। এতে বিভিন্ন হাওরে পানি প্রবেশ অব্যাহত থাকায় কয়েকশত হেক্টর জমির কাঁচা ধান তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মেরামতে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড উপজেলা প্রশাসনসহ স্থানীয় কৃষকরা।
বাঁধ কেটে দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন পাওবোর নির্বাহী প্রকৌশলী এম এল সৈকত। তিনি জানান, এটি পেতনার বাঁধ। গত বছরের পুরনো। এটি ভাঙার কোন কারণ ছিলো না। পুরনো ধনুর পাশের বাঁধ এটি। এটিকে ফিশারির জন্য ভেঙে ফেলেছে। আমাদের কর্মচারী ও শ্রমিকদেরকে কাজে লাগিয়েছি।
এদিকে, জগন্নাথপুরের কৃষক খোকন মিয়া ও গোলাপ মিয়া সুজনসহ অনেকেই জানান, পেতনা এলাকায় পেতনা ফিশারির জন্য বাঁধটি সোমবার রাতে মেন্দিপুর ইউপির সাবেক চেয়ারম্যান লোকমান হেকিম ভেঙে দেন। এরপর এলাকার কৃষকরা ঘটনাস্থলে গিয়ে চেয়ারম্যানকে ধাওয়া করেন। এসময় চেয়ারম্যানের মোটরসাইকেল ফিশারিতে ফেলে দেয় বিক্ষুব্ধ কৃষকরা।
তারা আরো জানায়, এটি পুরনো ধনু নদের পাশের বিল। নদের পানি আসার কথা না। স্রোত কম এদিকে। কিন্তু ফিশিংয়ের জন্য ভেঙে দেয়ায় মদন পর্যন্ত টানের জমিগুলো ডুবে যেতে পারে। প্রকৃতির সাথে যুদ্ধ করে কোন রকমে ভেঙে যাওয়া বাঁধ আটকে রাো হয়েছিলো। আর এখন নিজেরা কেটে দিয়ে কৃষকদের ফসল ডুবিয়ে দেওয়া হলো। এই ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন কৃষকরা। এদিকে, লোকমান হেকিমের সাথে এ ব্যাপারে কথা বলতে চাইলে তার ফোনটি বন্ধ পাওয়া গেছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 