সোমবার, ২৫ এপ্রিল ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ময়মনসিংহ | শিরোনাম » বকশীগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন
বকশীগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন
![]()
জামালপুর প্রতিনিধি: জামালপুরে বকশীগঞ্জে ছোট সৎ ভাইয়ের হাতে বড়ভাই খুন। ঘটনাটি ঘটেছে উপজেলায় ধানুয়া কামালপুর ইউনিয়নে মাঝ গেদরা গ্রামে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত(২৩ এপ্রিল) শনিবার রাতে আনুমানিক ১২টার দিকে পারিবারিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম জামাল মিয়া ওরফে বড় গেল্লা (৩৫)। তিনি মাঝ গেদরা গ্রামের চান মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, জামাল মিয়া ওরফে বড় গেল্লার সাথে তার সৎ ভাই মুছা মিয়ার জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবৎ পারিবারিক বিরোধ চলে আসছিল।
এরি ধারাবাহিকতায় গত রাতে নিজ বাড়ীতে জামাল মিয়ার সাথে মুছা মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয় জামাল মিয়া।
পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে, গত রোববার(২৪ এপ্রিল) সকাল ৯ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এবিষয়ে বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম নিউজ টু নারায়ণগঞ্জকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 