শনিবার, ২১ আগস্ট ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ময়মনসিংহ | শিরোনাম » নিজ ঘরে মিললো গৃহবধূর গলাকাটা লাশ
নিজ ঘরে মিললো গৃহবধূর গলাকাটা লাশ
![]()
নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের কাংসা এলাকায় নিজ বাড়ির শোবার ঘর এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ আগস্ট) দুপুরে ওই এলাকা থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
নিহত শরিফা আক্তার (৩৫) কাংসা এলাকার মৃত মহর আলীর মেয়ে এবং একই ইউনিয়নের সাজিউড়া গ্রামের প্রবাসী রিপন মিয়ার (৪২) স্ত্রী।
পুলিশ জানায়, নিহত শরিফা বিয়ের পর থেকেই বাবার বাড়ির পাশে বাড়ি বানিয়ে স্বামী ও সন্তানদের নিয়ে বসবাস করতেন। প্রতিদিনের মতো শুক্রবার (২০ আগস্ট) রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন তিনি। শনিবার (২১ আগস্ট) সকালে ঘুম থেকে ওঠার পর মায়ের গলাকাটা মরদেহ দেখতে পায় মেয়ে সাদিয়া। এ সময় স্থানীয়রা থানায় সংবাদ দিলে নেত্রকোনা মডেল থানা পুলিশ ও ময়মনসিংহের সিআইডি পুলিশের ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে যান। বিভিন্ন আলামত সংগ্রহ করে দুপুর ১২টার দিকে মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
স্থানীয়রা জানান, নিহত শরিফা আক্তারের স্বামী রিপন মিয়া গত ৩ বছর ধরে মালয়েশিয়ায় শ্রমিক হিসেবে কর্মরত আছেন। তাদের মেয়ে সাদিয়া আক্তার (১৩) স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী এবং ছেলে রিফাত মিয়া (৭) একটি মাদরাসায় লেখাপড়া করছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফকরুজ্জামান জুয়েল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত খুন। এ ঘটনাটি তদন্ত করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে খুনের রহস্য উন্মোচন করা সম্ভব হবে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 