শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | শিরোনাম | সিলেট » আওয়ামী লীগ সংগঠন হিসেবে ভবিষ্যতে আরো শক্তিশালী হবে - পরিবেশ ও বনমন্ত্রী
আওয়ামী লীগ সংগঠন হিসেবে ভবিষ্যতে আরো শক্তিশালী হবে - পরিবেশ ও বনমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বিশ্ব অবাক হয়ে বাংলাদেশের উন্নয়ন দেখছে। দেশের উন্নয়নে অবদান রাখতে হলে ক্ষমতাসীন দলকে সংগঠন হিসেবেও শক্তিশালী হতে হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সংগঠন হিসেবে ভবিষ্যতে আরো শক্তিশালী হবে।
আজ বিকেলে বড়লেখা হাজীগঞ্জ বাজারে আওয়ামী লীগ বড়লেখা উপজেলা শাখার নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, দেশে একশোটি অর্থনৈতিক অঞ্চলে পুরোদমে কাজ শুরু হলে অনেক লোকের কর্মসংস্থান হবে। সরকারের এই উন্নয়ন কার্যক্রমে দলকেও সমানভাবে অংশগ্রহণ করতে হবে। এজন্য সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি করতে হবে। কোথাও কোনো সমস্যা হলে বা উন্নয়নের প্রয়োজন হলে নেতৃবৃন্দকে জানাতে হবে, তাহলেই যথাসময়ে উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা যাবে।
বাংলাদেশ আওয়ামী লীগ বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠান ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম সুন্দর।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 