শনিবার, ২৩ এপ্রিল ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ময়মনসিংহ | শিরোনাম » সরিষাবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ
সরিষাবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ

নিজস্ব প্রতিনিধি, জামালপুর : আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশের ন্যায় জামালপুরের সরিষাবাড়ীতে অসহায় দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা শুরু হয়েছে।
শনিবার (২৩ এপ্রিল) সকালে ৫নং পিংনা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ডাঃ নজরুল ইসলামের নেতৃত্বে চাল বিতরণ উদ্বোধন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ূন কবির।
এ-সময় সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৮ টি ইউনিয়নের ৩৭ হাজার ৬শ’ ৯৬ জন ও পৌরসভায় ৩ হাজার ৮১ জন মোট ৪০ হাজার ৭শত ৭৭জন অসহায় ও হতদরিদ্রদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হবে।
চাল নিতে আসা উপকারভোগীদের মধ্যে রহিমা , নজরুল ও রমিছা বেগম খুশি হয়ে নিউজ টু নারায়ণগঞ্জকে জানান, আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। তাঁর প্রতি আমরা কৃতজ্ঞ। তিনি আমাদের মত অসহায় ও দরিদ্রদের প্রতি সর্বত্রই খেয়াল রাখেন। তাঁর দেয়া বিভিন্ন কর্মসূচির আওতায় সাহায্য সহযোগিতা পেয়ে আমরা অনেক উপকৃত।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 