শনিবার, ২৩ এপ্রিল ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | রংপুর | শিরোনাম » মোটরসাইকেলকে অটোরিকশার ধাক্কা, ট্রাকের চাকায় পিষ্ট স্কুলশিক্ষক
মোটরসাইকেলকে অটোরিকশার ধাক্কা, ট্রাকের চাকায় পিষ্ট স্কুলশিক্ষক

দিনাজপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বিমল চন্দ্র রায় নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।
শুক্রবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে দিনাজপুর সরকারি কলেজ মোড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শুক্রবার রাতে গোদাগাড়ী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক বিমল চন্দ্র রায় চিরিরবন্দর উপজেলার ভুষিরবন্দরে বিয়ের দাওয়াত খেয়ে মোটরসাইকেলে আসার পথে দিনাজপুর সরকারি কলেজ মোড়ে পেছন থেকে একটি ইজিবাইক ধাক্কা দিলে তিনি পড়ে যান।
এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, নিহত বিমল চন্দ্র বালুবাড়ী এলাকার বাসিন্দা। তবে তার গ্রামের বাড়ি ৮নং শংকরপুর ইউনিয়নের মারগ্রাম এলাকায়। তিনি সহধর্মিণী ও দুটি শিশুসন্তান রেখে গেছেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 