শুক্রবার, ২২ এপ্রিল ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ময়মনসিংহ | শিরোনাম » সরিষাবাড়ীতে কালবৈশাখী ঝড়ের তান্ডব
সরিষাবাড়ীতে কালবৈশাখী ঝড়ের তান্ডব

নিজস্ব প্রতিনিধি, জামালপুর : জামালপুরের সরিষাবাড়ীতে কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া এ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টি পৌরসভা সহ ৮টি ইউনিয়নের বিভিন্ন স্থানে গাছগাছালি সহ ফসলি জমির ব্যাপক ক্ষতি করেছে।
শুক্রবার (২২ এপ্রিল) বেলা ১১টা দিকে উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসে এ কালবৈশাখী ঝড়। প্রায় ২০ মিনিট অবস্থান করে এঝড়ের গতি। প্রচন্ড দমকা হাওয়ার সাথে বর্ষিত হয় শিলাবৃষ্টি।
কালবৈশাখীর ছোবলে উপজেলার বিভিন্ন এলাকায় বোরো ধানের চারা এবং ফলনশীল ভূট্টা গাছ মাটিতে পড়ে গেছে।
আওনা ইউনিয়নের কৃষক আলতাফ জানান, আজকের শিলাবৃষ্টি ও ঝড়ের কারণে থোর আসা বোরোধানের ফলন কম হওয়ার আশঙ্কা করছি।
এ ছাড়াও সরিষাবাড়ী -তারাকান্দি রোডে মূলবাড়ী এলাকায় মেইন রোড়ে চলন্ত অটোরিকশা উপর গাছ পড়ে ক্ষতি সাধিত হয়েছে বলে জানা গেছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 