শুক্রবার, ২২ এপ্রিল ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের খবর গুজব : প্রতিমন্ত্রী
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের খবর গুজব : প্রতিমন্ত্রী
![]()
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের কোনো খবর পাওয়া যায়নি, যা শোনা যাচ্ছে তা গুজব।
শুক্রবার (২২ এপ্রিল) সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ইডেন কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নফাঁসের বিষয়টি সম্পূর্ণ গুজব। আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। কেউ যদি প্রশ্নফাঁসের খবর পান তাহলে আমাদের জানান। আমরা আইনি পদক্ষেপ নেব।
তিনি বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। এটি একটি বিরাট সংখ্যক শিক্ষক নিয়োগ।
প্রসঙ্গত, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা তিন ধাপে জেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের পরীক্ষা হয়েছে আজ। দ্বিতীয় ধাপে ২০ মে এবং তৃতীয় ধাপে ৩ জুন পরীক্ষা হবে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 