শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | বরিশাল | শিরোনাম » ঝালকাঠিতে হাসপাতালের অক্সিজেন প্লান্ট উদ্বোধন করলেন আমির হোসেন আমু
ঝালকাঠিতে হাসপাতালের অক্সিজেন প্লান্ট উদ্বোধন করলেন আমির হোসেন আমু
![]()
একশ শয্যা বিশিষ্ট ঝালকাঠি সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট চালু করা হয়েছে। এছাড়াও সেন্ট্রাল মেডিক্যাল গ্যাস, ভ্যাকুয়াম পাইপ লাইন সিস্টেমসহ লিকুইড অক্সিজেন ট্যাংক ও কমিশনিং প্রকল্পের উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধেন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু এমপি।
প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু বলেন, বর্তমান ১০০ শয্যার সদর হাসপাতালের ২৫০ শয্যার কাজ চলছে। ভবিষ্যতে এ হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করে মেডিকেল কলেজে পরিনত করা হবে। সরকার কয়েক হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ নিচ্ছে, এটা আমাদের জন্য একটি ভালো খবর। হয়তো দুই-তিন বছরের মধ্যে ঝালকাঠিতে মেডিকেল কলেজ স্থাপন করা হতে পারে।
সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রশান্ত কুমার দে, শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. অসীম কুমার সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ হাওলাদার ও প্রেসক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত।
ঠিকাদারি প্রতিষ্ঠান স্পেকট্রা ইন্টারন্যাশনাল লিমিটেড তিন কোটি ২৯ লাখ ৫১ হাজার ৫২৮ টাকা ব্যায়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় এর নির্মাণ কাজ শেষ করে। ২০২০ সালের ২০ ডিসেম্বর কাজ শুরু করা হয়। এ বছরের আগস্ট মাসে কাজ শেষ হয়।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 