মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ময়মনসিংহ | শিরোনাম » ধনু নদের পানি বিপৎসীমার ২৭ সেন্টিমিটার উপরে
ধনু নদের পানি বিপৎসীমার ২৭ সেন্টিমিটার উপরে

উজানের ঢলে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার ধনু নদের পানি বিপৎসীমার ২৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে বাঁধের পাশাপাশি রসুলপুর গ্রামের পানি ঠেকাতে সড়কে মাটি ও বস্তা ফেলে বাঁধ দিয়ে রাখা হচ্ছে। পানি বাড়ায় হুমকিতে রয়েছে পুরো হাওড়।
এদিকে ৩৬৫ কিলোমিটার বেড়িবাঁধই এখন ঝুঁকিতে। এ জন্য কৃষকদের দ্রুত ধান কাটার আহ্বান জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মোহন লাল সৈকত।
পানির চাপে মাটি নরম হয়ে ফেটে যাচ্ছে। কীর্তনখোলা ২ নং ফোল্ডারের ভেতরে ১৯ হাজার হেক্টর জমি রয়েছে বলেও জানান তিনি।
কৃষকরা জানান, এখনো খালিয়াজুরীর জগন্নাথপুর, রসুলপুরসহ নদীর পশ্চিমের হাওড়ে ৭০ থেকে ৮০ ভাগ ধান কাটা বাকি রয়েছে। আতঙ্কে যেগুলো কাটা হচ্ছে সেগুলোর ধানও নষ্ট হচ্ছে। কোনোভাবেই বাঁধের ধস আটকানো যাচ্ছে না।
এ বছর জেলায় এক লাখ ৮৪ হাজার ৮২৮ হেক্টর জমির মধ্যে হাওড়াঞ্চলে ৪০ হাজার ৯০০ হেক্টর আবাদ হয়েছে। তার মধ্যে খালিয়াজুরীতেই ২০ হাজার হেক্টর। ইতিমধ্যে ধনু নদরে পানি বেড়ে বাঁধের বাইরের প্রায় ৩০০ হেক্টর জমি তলিয়ে গেছে।
এদিকে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে খালিয়াজুরীতে ৮৮টি পিআইসির মাধ্যমে প্রায় ৮১ কিলোমিটার বাঁধের জন্য মোট বাজেট ছিলো ১৬ কোটি টাকা। এই কীর্তনখোলাতে দুটি ফোল্ডারে চারটি পিআইসির মাধ্যমে প্রায় ৭০ লাখ টাকা ব্যয় হয়েছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 