রবিবার, ১৭ এপ্রিল ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের যাবতীয় সীমাবদ্ধতা দূর করতে পরামর্শ
ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের যাবতীয় সীমাবদ্ধতা দূর করতে পরামর্শ
ঢাকা, ১৭ এপ্রিল, ২০২২ : নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের যাবতীয় সীমাবদ্ধতা দূর করতে মন্ত্রণালয়কে দ্রুত পদক্ষেপ নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম এর সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য মোঃ মজাহরুল হক প্রধান, রনজিত কুমার রায়, ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল, মোঃ আছলাম হোসেন সওদাগর এবং এস এম শাহজাদা সভায় অংশগ্রহণ করেন।
সভায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অবিস্মরণীয় দিন ১৭ এপ্রিল মুজিবনগর দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও মুক্তিযুদ্ধের শহীদদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।
সভায় বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ (বাস্থবক) গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং এর বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়। কমিটি সকল স্থলবন্দর সরেজমিনে পরিদর্শনে একটি সাবকমিটি গঠনের এবং কমিটিকে দ্রুত প্রতিবেদন দাখিল করার সুপারিশ করে।
কমিটি যাত্রী পারাপারের সুবিধার্থে প্রয়োজনীয় পদক্ষেপসহ যাত্রীশেড, টয়লেট ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে একটি মাস্টারপ্ল্যান গ্রহণ করার সুপারিশ করে। সভায় প্রয়োজনে সময়ক্ষেপণ না করে দ্রুত অস্থায়ীভাবে কার্যক্রম শুরু করার কথা বলা হয়।
সভায় পায়রা বন্দর কর্তৃপক্ষ গৃহীত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অগ্রগতি, সমস্যা ও সমাধান সম্পর্কে আলোচনা করা হয়।
সভায় ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের সার্বিক কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।
নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, স্থলবন্দর কতৃর্পক্ষের প্রকল্প-পরিচালক, নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 