রবিবার, ১৭ এপ্রিল ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » যারা ১৭ এপ্রিল পালন করে না তারা ছদ্মবেশী মুক্তিযোদ্ধা: ওবায়দুল কাদের
যারা ১৭ এপ্রিল পালন করে না তারা ছদ্মবেশী মুক্তিযোদ্ধা: ওবায়দুল কাদের
![]()
যেসব মুক্তিযোদ্ধা ১৭ এপ্রিলসহ বিভিন্ন দিবস যারা পালন করে না তারা সত্যিকারের মুক্তিযোদ্ধা নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রবিবার ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন কাদের।
ওবায়দুল কাদের বলেন, ‘অসাম্প্রদায়িক চেতনাকে আরও শক্তিশালী করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বিজয়কে সুসংহত করাই আজকের দিনের অঙ্গীকার।’ ওবায়দুল কাদের বলেন, ‘ইতিহাসের মীমাংসিত বিষয় নিয়ে এতদিন পর বিতর্ক করা সমীচীন নয়।
১৭ এপ্রিলসহ বিভিন্ন দিবস যারা পালন করে না তারা সত্যিকারের মুক্তিযোদ্ধা নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘তারা হচ্ছে ছদ্মবেশী বর্ণচোরা মুক্তিযোদ্ধা। এরা শুধু বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বিভিন্ন বিতর্কিত কাজ করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চায়,দেশের মানুষ তা হতে হবে না।’




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 