আসছে ‘ব্যাচেলর রমজান’

দিন দিন জনপ্রিয়তা বাড়ছেই ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’র। যার নির্মাণ কারিগর পরিচালক কাজল আরেফিন অমি। এবার ঈদ উপলক্ষ্যে দর্শকদের জন্য অমি নিয়ে আসছেন ‘ব্যাচেলর রমজান’।
এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ঈদের সময় সবাই প্রেম, অ্যাকশন থ্রিলার এবং সিরিয়াস গল্পের নাটক বানায়। কিন্তু শহরে আসা ব্যাচেলর ছেলেগুলো কীভাবে রোজা রাখে, কীভাবে তারা রমজান মাসটা পালন করে, কীভাবে সেহরি করে, কীভাবে রমজানের ঈদ পালন করে এসব নিয়ে কেউ কিছু নির্মাণ করে না। আমি যেহেতু ব্যাচেলরদের জীবন নিয়ে কাজ করছি, তাই এবারের রমজানে ‘ব্যাচেলর রমজান’ নাটকটি করার পরিকল্পনা করি।
কাবিলা,পাশা, শুভ, হাবু- এরা রমজানে কী করে? কে রোজা রেখে গোপনে খেয়ে ফেলে, কে নামাজ পড়ে, কে নামাজ পড়ে না, কে একেবারে হাজি হয়ে যায়, কে কীভাবে শপিং করে, ডেটিং করে- এসব বিষয়ই উঠে আসবে এই নাটকে।
নাটকটি আগামী ১৮ এপ্রিল থেকে নাটকটির শুটিং শুরু হবে। ঈদের দিন নাটকটি দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।





দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 