রবিবার, ১৭ এপ্রিল ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | রংপুর | শিরোনাম » কুরিয়ার সার্ভিসের কার্টনে মিলল ফেনসিডিল
কুরিয়ার সার্ভিসের কার্টনে মিলল ফেনসিডিল

কুড়িগ্রাম পৌর শহরের একটি কুরিয়ার সার্ভিসের অফিসে বুকিং দিতে আসা একটি কার্টন থেকে দেড় শ বোতল ফেনসিডিলসহ ভারতীয় প্রসাধনী জব্দ করেছে সদর থানা পুলিশ।
শনিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় শহরের কলেজ মোড়ে অবস্থিত সওদাগর এক্সপ্রেস লিমিটেড নামক কুরিয়ার সার্ভিসের অফিস থেকে এসব মালামাল জব্দ করে পুলিশ।
সওদাগর কুরিয়ার সার্ভিসের কুড়িগ্রাম অফিসের ম্যানেজার রবিউল ইসলাম জানান, শনিবার সন্ধ্যার পর অজ্ঞাত এক ব্যক্তি সাদা পলিব্যাগে মোড়ানো একটি কার্টন নিয়ে এসে তা বুকিং করতে চান। কার্টনের ভেতর কী মালামাল আছে তা খুলে দেখতে চাইলে ওই ব্যক্তি কৌশলে ফোনে কথা বলতে বলতে ‘উধাও’ হয়ে যায়।
কিছু সময় অপেক্ষা করার পর কার্টন খুলে ভেতরে ফেনসিডিলসহ প্রশাধনী সামগ্রী দেখতে পেয়ে হেড অফিসসহ স্থানীয় থানা পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মালামাল জব্দ করে। কার্টন নিয়ে আসা ব্যক্তিকে চিনতে পারেননি বলেও জানান তিনি।
পুলিশ জানায়, জব্দ মালামালের মধ্যে ছিল ১৪৯ বোতল ফেনসিডিল, তিন শতাধিক খালি মোড়কসহ ৮৭ পিস স্কিন সাইন নামে ভারতীয় প্রসাধনী এবং গোডরেজ বেবি সাবান তিন পিস। তবে প্রশাধনীগুলো মূলত বিভ্রান্ত করার জন্য ফেনসিডিলের বোতলের ওপর ঢেকে দেওয়া ছিল।
উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় অর্ধ লক্ষ টাকারও বেশি বলে জানায় পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান বলেন, ‘তাৎক্ষণিকভাবে জড়িত ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। ’




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 