শনিবার, ১৬ এপ্রিল ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | ফতুল্লা | শিরোনাম » না.গঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুনে স্বামী-স্ত্রী দগ্ধ
না.গঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুনে স্বামী-স্ত্রী দগ্ধ
![]()
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে আগুন লেগে রুহুল আমিন ও আরজিনা নামে স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন।
শনিবার (১৬ এপ্রিল) রাত ৮টার দিকে ফতুল্লার দাপা বাবলুর ঘাট এলাকায় অবস্থিত রূপচাঁন বেপারীর বাড়ির দোতলায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফতুল্লার বিসিক ফায়ার ষ্টেশনের দুটি টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে দগ্ধদের হাসপাতালে পাঠায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দোতলার ফ্ল্যাটটিতে বাড়ির ম্যানেজার রুহুল আমিন (২৭) ও তার স্ত্রী আরজিনা বেগম (২০) বসবাস করতেন। এ বাড়িটির পেছন দিয়ে গ্যাস সংযোগ নেওয়া হয়। সেই গ্যাস সংযোগ লিকেজ হয়ে হঠাৎ আগুন ধরে যায়। এতে দ্রুত আগুন বাড়ির দোতলায় ছড়িয়ে পড়ে। এ সময় স্বামী-স্ত্রী ঘরেই ছিলেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত। বিষয়টি ফায়ার সার্ভিস তদন্ত করছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 