বাবাকে শিকল পরালো ছেলে
![]()
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জমি লিখে নিয়ে বাবা মফিজ উদ্দিনকে পাগল বানিয়ে এক বছর ধরে বাড়িতে শিকল দিয়ে বেধে রাখার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। অন্যদিকে বাবাকে মুক্ত করতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন করেছেন বড় ছেলে ইউসুফ। বুধবার (১৩ এপ্রিল) দুপুরে এ বিষয়ে উপজেলা পরিষদের সভায় আলোচনা হলেও মুক্তি পাননি মফিজ উদ্দিন। তবে প্রশাসন বলছে, শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।
তথ্য মতে, মফিজ উদ্দিনের (ছুটু) বয়স ৮০ বছর। বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার আকাশীল গ্রামে। দুই ছেলে ও তিন মেয়ের জনক তিনি। ঠিকমত চলাফেরাও করতে পারে না। প্রায় অসুস্থ থাকেন মফিজ উদ্দিন। বাবার অসুস্থতার সুযোগ কাজে লাগিয়ে চিকিৎসার কথা বলে ২০২০ সালে প্রায় পাঁচ বিঘা জমি নিজের নামে লিখে নেন ছোট ছেলে আব্দুল হাকিম। এরপর বাবাকে পাগল বানিয়ে নিজ বাড়ির বারান্দায় পায়ে শিকল লাগিয়ে বন্দি করে রেখেছেন তিনি। মফিজ উদ্দিনের আরেক ছেলে ইউসুফ আলী বাবাকে মুক্ত করতে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন। গত ৭ এপ্রিল পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
ইউসুফ আলী জানান, বাবাকে পাগল সাজিয়ে বারান্দায় শিকল দিয়ে বেঁধে রাখা হয়। আমাদের সাথে কোন যোগাযোগ করতে দেওয়া না। ঠিক মত খাবারও দেয় না। আমরা এর বিচার চাই।
সংবাদিকরা তথ্য সংগ্রহের জন্য গেলে তাড়াহুড়া করে হাকিমের পরিবারের লোকজন বৃদ্ধ মফিজ উদ্দিনের শিকল খুলতে শুরু করেন।
এ বিষয়ে অভিযুক্ত আব্দুল হাকিম কথা বলতে রাজি হননি।
এ দিকে বিষয়টি নিয়ে উপজেলা পরিষদের মাসিক সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। স্থানীয় চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, সভায় এ নিয়ে অনেক আলোচনা হয়েছে। প্রশাসন ঐ বৃদ্ধাকে বন্দি দশা থেকে উদ্ধার করবেন বলে সভায় কথা দিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম বলেন, অভিযোগ পাওয়া গেছে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।





দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 