বুধবার, ১৩ এপ্রিল ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » শাহজালাল বিমানবন্দরে, বিমানের সংঘর্ষের ২দিন পর তদন্ত কমিটি
শাহজালাল বিমানবন্দরে, বিমানের সংঘর্ষের ২দিন পর তদন্ত কমিটি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি উড়োজাহাজের মধ্যে সংঘর্ষের দুদিন পর তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১২ এপ্রিল) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলামকে আহ্বায়ক করে চার সদস্যের এ কমিটি গঠন করা হয়। মন্ত্রণালয় সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
কমিটির অন্য সদস্যরা হলেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) উপ-পরিচালক (এয়ার অর্ডিন্যান্স স্ট্যান্ডার্ড) আব্দুল কাদির, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপক (এয়ারফ্রেম অ্যান্ড স্ট্রাকচার) আনোয়ার হোসেন এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব আবদুল আউয়াল।
রোববার (১০ এপ্রিল) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি উড়োজাহাজের মধ্যে সংঘর্ষ হয়। এতে উড়োজাহাজ দুটি ক্ষতিগ্রস্ত হয়ে গ্রাউন্ডেড হয়। বিমানবন্দর সূত্র জানায়, বিমানের হ্যাঙ্গারে আগে থেকেই একটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের জন্য রাখা ছিল।
রোববার (১০ এপ্রিল) দুপুরে বিমানের আরেকটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের জন্য হ্যাঙ্গারের দিকে নেওয়া হয়। হ্যাঙ্গারের ভেতরে ঢোকানোর সময় ৭৩৭ উড়োজাহাজের সামনের অংশের সঙ্গে ভেতরে থাকা ৭৭৭ উড়োজাহাজের পেছনের অংশে ধাক্কা লাগে। এতে দুটি উড়োজাহাজই ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে বোয়িং ৭৭৭ উড়োজাহাজের সামনের অংশে থাকা ওয়েদার র্যাডম নষ্ট হয়ে গেছে এবং বোয়িং ৭৩৭ উড়োজাহাজের লেজের ভার্টিকাল স্ট্যাবিলাইজার ভেঙে গেছে।
এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। সোমবার (১১ এপ্রিল) তিনি উড়োজাহাজ দুটি পরিদর্শনে বিমানবন্দরের হ্যাঙ্গারে যান। এসময় এটি নিছক দুর্ঘটনা নাকি নাশকতা তা তদন্তেরও নির্দেশ দেন তিনি।
এদিকে উড়োজাহাজ দুটি মেরামত সংশ্লিষ্ট বিষয়ে পরামর্শ নিতে বিমানের পক্ষ থেকে নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেওয়া হয়েছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 