মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » নাটকের নাম ‘মাসুদ ভালো হয়ে যাও’
নাটকের নাম ‘মাসুদ ভালো হয়ে যাও’
![]()
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মিরপুরের বিআরটিএতে মাসুদুর রহমান নামের এক কর্মকর্তাকে বলেছিলেন, ‘মাসুদ ভালো হয়ে যাও।’ পরবর্তীতে সেই লাইটি সামাজিক মাধ্যমে রীতিমত ভাইরাল হয়ে যায়। সামাজিক মাধ্যমের বহুল আলোচিত-’মাসুদ ভালো হয়ে যাও’ সংলাপটি এবার নাটকের নাম হয়ে দর্শকের সামনে আসছে।
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন প্রীতি দত্ত। এতে মাসুদ চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মিশু সাব্বির। তার বিপরীতে রয়েছেন নাদিয়া আফরিন মিম।
জানা যায়, নাটকের গল্পে দেখা যাবে, মাসুদ এলাকার পরিচিত মুখ। ঘাউরামির জন্য বেশ বিখ্যাত সে। তার একটা গ্যাংও আছে তার। নেশায় সে বাইকার। এক সময় প্রেমে পড়ে নাদিয়া আফরিন মিমের। তাকে পেতে মাসুদ আরও ঘাউরামি শুরু করে; সেসব গল্প জানা যাবে নাটকে।
পরিচালক জানান, ‘কমেডি গল্প হলেও দর্শক একটা সামাজিক বার্তা পাবেন এখানে এই নাটকে।’
আসছে ঈদে এনটিভিতে প্রচার হবে নাটকটি। আর তখনি জানা যাবে প্রেমিকাকে পেয়ে এই মাসুদ শেষ পর্যন্ত ভালো হয় যায় কি না!




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 