বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ময়মনসিংহ | শিরোনাম » বিএনপি বাংলার ইতিহাসের কালো অধ্যায় - তথ্য প্রতিমন্ত্রী
বিএনপি বাংলার ইতিহাসের কালো অধ্যায় - তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, বিএনপি বাংলার ইতিহাসের কালো অধ্যায়। দেশকে শান্তি, উন্নয়ন, গণতন্ত্র, অসাম্প্রদায়িক বৈষম্য মুক্তির ধাপে নিয়ে যেতে হলে এই শত্রুকে ধ্বংস করতে হবে। ইতিহাসের ডাস্টবিন বিএনপিকে নিয়ে আমরা গণতন্ত্রের পথে হাঁটতে পারবো না। খালেদা জিয়ার চক্রান্ত এখনো অব্যাহত আছে। কোনো খুনিকে বাংলাদেশের রাজনীতিতে হালাল হতে দেবো না। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাই দেশপ্রেমে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আজ জামালপুরের সরিষাবাড়ির বয়ড়া ইসরাইল আহাম্মেদ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতার খুনি জিয়াউর রহমানই দেশে গুম-খুনের রাজনীতি শুরু করেন এবং ধারা অব্যাহত রেখেছেন খালেদা জিয়া। এদের আর সুযোগ দেয়া যাবে না। দেশে রাজনীতি হবে বঙ্গবন্ধুর আদর্শে।
পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি একেএম ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশীদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলিম, পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের সমন্বয়ক বাবু নারায়ন চন্দ্র পাল রানা।
পরে তিনি সরিষাবাড়ি উপজেলাধীন ডোয়াইল ইউনিয়ন আওয়ামী লীগ এর বর্ধিত সভায় অংশগ্রহণ করেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 