শুক্রবার, ৮ এপ্রিল ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » শাহরুখ-সালমানের সঙ্গে তুলনা, যা বললেন যশ
শাহরুখ-সালমানের সঙ্গে তুলনা, যা বললেন যশ

ভারতীয় সিনেমায় নতুন তারকা যশ। কন্নড় ইন্ডাস্ট্রির এই নায়ক ইতোমধ্যে ভারত ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি পেয়েছেন। ২০১৮ সালের ব্লকবাস্টার হিট ‘কেজিএফ: চ্যাপ্টার ওয়ান’ সিনেমার মাধ্যমে তার এই খ্যাতি।
কদিন পরই মুক্তি পাচ্ছে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’। অনেকদিন ধরেই এটি ভারতের সবচেয়ে আকাঙ্ক্ষিত সিনেমা হিসেবে অবস্থান ধরে রেখেছে। ট্রেলার প্রকাশ হওয়ার পর অবিশ্বাস্য রেকর্ডও গড়েছে সিনেমাটি।
এসব কারণে অনেকেই যশকে তুলনা করছেন ভারতীয় সিনেমার সুপারস্টারদের সঙ্গে। এমনকি বলিউডের বাদশাহ শাহরুখ খান ও ভাইজান সালমান খানের সঙ্গেও তুলনা শুরু করে দিয়েছেন কেউ কেউ। বিষয়টি নিয়ে এবার যশ নিজেই কথা বললেন।
এক সাক্ষাৎকারে যশ বলেন, ‘সিনেমা জগতে কোনো কিছুই স্থায়ী নয়। আমি বলতে চাই, তারা (শাহরুখ খান ও সালমান খান) সুপারস্টার এবং তাদের অসম্মান অথবা তাদের সঙ্গে তুলনা ঠিক না। তাদের সবার কাছ থেকে অনুপ্রেরণা নিয়েই আমি অভিনেতা হয়েছি। তারা ইন্ডাস্ট্রির স্তম্ভ।’
‘কেজিএফ’ মূলত কন্নড় ভাষার সিনেমা। তবে এর অ্যাকশনধর্মী সিনেমাটি হিন্দি, তামিল, তেলেগু ও মালায়লাম ভাষায় ডাবিং করে মুক্তি দেওয়া হয়েছিল। ফলে পুরো ভারতে এটি ব্যাপক জনপ্রিয়তা পায়। দ্বিতীয় পর্ব নিয়েও হিন্দি ভাষাভাষীদের মধ্যে তুমুল আগ্রহ বিরাজ করছে।
এ নিয়ে যশ বলেন, ‘এটা সেভাবেই পরিকল্পনা করা হয়েছিল। আমরা পুরো ভারতের দর্শকের জন্য একটি সিনেমা তৈরি করতে চেয়েছিলাম। আমি চাই প্রতিটা সিনেমায় পুরো ভারতের জন্য তৈরি হোক, কোনো হিন্দি অথবা কন্নড় সিনেমা হিসেবে নয়। এস এস রাজামৌলি স্যার এটি শুরু করেছেন এবং আমরা তা অব্যাহত রেখেছি। আশা করছি এরকম আরো সিনেমা তৈরি হবে।’
উল্লেখ্য, ‘কেজিএফ’ সিনেমার দুটি পর্বই নির্মাণ করেছেন প্রশান্ত নীল। দ্বিতীয় পর্বে যশ ছাড়াও অভিনয় করেছেন শ্রীনিধি শেঠি, সঞ্জয় দত্ত, রাভিনা ট্যান্ডন, প্রকাশ রাজ প্রমুখ। আগামী ১৪ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে এটি।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 