আসছে ‘বেলাশুরু’র বিয়ের গান

বীরভূমের বিয়ের লোকগান ‘ইনি বিনি টাপা টিনি’। টিজার প্রকাশ পেয়েছে গানটির।
‘বেলাশেষে’র সাত বছর পেরিয়ে গেলেও এ সিনেমার রেশ যেন দর্শকের এখনো কাটেনি। তাই তো সাত বছর পর দর্শকমন জয় করতে বড় পর্দায় আবার আসছে ‘বেলাশুরু।’
আগামী ২০ মে প্রয়াত অমর শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মরণে মুক্তি পেতে যাচ্ছে শিবপ্রসাদ ও নন্দিতা রায় পরিচালিত এ সিনেমা। এই তো কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে সিনেমার প্রথম গান ‘সোহাগে আদরে’। গান প্রকাশ্যে আসতেই মন জয় করেছে দর্শকমহলে। এবার সেই রেশ ধরে রাখতেই প্রকাশ্যে আসছে দ্বিতীয় গান।
বীরভূমের বিয়ের লোকগান ‘ইনি বিনি টাপা টিনি’। আগামী ৯ এপ্রিল মুক্তি পাবে সিনেমার দ্বিতীয় গান। ইতোমধ্যে টাপা টিনি গানের টিজার ব্যাপক সাড়া ফেলেছে। আবার পর্দাজুড়ে দেখা যাবে সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্তের রসায়ন। ‘টাপা টিনি’ গানে নাচে মাতোয়ারা ঋতুপর্ণা সেনগুপ্ত, অপরাজিতা আঢ্য, ইন্দ্রানী দত্ত, মনামী ঘোষ।
অনুপম রায়ের জন্মদিনে এই সিনেমার প্রথম গান ‘সোহাগে আদরে’ মুক্তি পায়। প্রথম গানটির পর স্বাভাবিকভাবেই সিনেমার দ্বিতীয় গান ‘টাপা টিনি’ নিয়েও আগ্রহ বেড়েছে শ্রোতা-দর্শকের। গানের তালে এই প্রজন্মের সঙ্গে দুলতে দেখা যাবে স্বাতীলেখাকেও। গানটি মুক্তি পাবে বাংলা নববর্ষে।
সূত্র: আনন্দবাজার





দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 