বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » কারামুক্ত ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন
কারামুক্ত ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন

অর্থ আত্মসাতের মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল বুধবার বিকেল পৌনে ৬টার দিকে তাঁকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। এ সময় কারা ফটকে উপস্থিত ছিলেন তাঁর পরিবারের সদস্যরা।
কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন জানান, ঢাকার ধানমণ্ডি থানার একটি মামলায় গত বছরের ২১ সেপ্টেম্বর থেকে শামীমা নাসরিন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।
বিজ্ঞাপন
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাঁর জামিন হয়। এসংক্রান্ত কাগজপত্র মঙ্গলবার সন্ধ্যায় কারাগারে এলে যাচাই-বাছাই শেষে গতকাল তাঁকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
গত ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে স্বামী ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলসহ গ্রেপ্তার হন শামীমা।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 