বনানীতে চলন্ত মাইক্রোবাসে আগুন
![]()
রাজধানীর বনানী এলাকার মূল সড়কে একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (৬ এপ্রিল) বনানীর আউট গোয়িং বিমানবন্দর সড়কে ঘটনাটি ঘটে। এ ঘটনায় মূল সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বনানী এলাকায় দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট সাদ্দাম হোসেন জানান, চালক ছাড়াও গাড়িতে মালিকের মেয়ে ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে তারা নিরাপদে বেড়িয়ে আসেন। তবে গাড়িটি পুরোপুরি পুড়ে গেছে।
ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের আসতে সময় লাগায় মেট্রো রেলের কর্মীরা গাড়িতে লাগা আগুন নেভানোর কাজ শুরু করে। সিটি কর্পোরেশনের একটি পানির গাড়ি সহায়তা করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরাও এসে আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলে।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা ইসলাম বলেন, বুধবার সকাল সোয়া ১০টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। মুহূর্তেই ৪টি ইউনিট পাঠানো হয়। তবে রাস্তা বন্ধ ও যানজটের কারণে পৌঁছাতে সময় লেগে যায়। পরে ঘটনাস্থলে পৌঁছে ১০টা ৪২ মিনিটে আগুন নির্বাপণ করা হয়।
গাড়িটিতে আকস্মিক আগুনের কারণ জানা যায়নি।





দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 